নাঙ্গলকোটে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি এয়াছিন, সাধারণ সম্পাদক পদে শহীদ উল্যাহ নির্বাচিত

সিটিভি নিউজ।। ‎মজিবুর রহমান মোল্লা ‎নাঙ্গলকোট সংবাদদাতা ==============‎বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাচন শুক্রবার (২২মে) নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদকের দু‘টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে অন্যান্য ২৯টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
‎জানা যায়, নির্বাচনে সভাপতি পদে মনতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এয়াছিন ৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ইউছুফ পেয়েছেন ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদ উল্যাহ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দেওভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৩৭ ভোট।
‎নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল ওয়াহাব। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকের হোসেন। সংবাদ প্রকাশঃ ২২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন