কুমিল্লা সদর দক্ষিণে কবরস্থানের জায়গায় দখল করার প্রতিবাদে মানববন্ধন

সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার ==============
কুমিল্লা সদর দক্ষিণ বারপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামবাসীর উদ্যোগে শুক্রবার সকাল ১০ টা সময় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাঁদপুর জনতা হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালকের পারিবারিক কবরস্থানের জায়গায় কুচক্রী মহল দখল করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় । বক্তারা বলেন স্কুলের পাশে যে কবরস্থানটি রয়েছে, জায়গার সিএস থেকে শুরু করে, সম্পূর্ণভাবে কাগজপত্র আমরাই সঠিক মালিকানাধীন রয়েছি । তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সঠিক তদন্ত করে, একটি সমাধান দিবেন আশা করি। সি.এস রেকর্ডে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমান গাজীর নামে ১০ নং খতিয়ানের ৪৮০ নং দাগে ১১ শতক জমি “কবরস্থান” হিসেবে উল্লেখ রয়েছে। পরবর্তীতে আর.এস রেকর্ডেও একই ১১ শতক জমি চাঁদপুর জনতা হাই স্কুলের প্রতিষ্ঠাতা হাজী হাসান আলী সাহেব এবং তাঁর ভাতিজাদের নামে ১৮ নং খতিয়ানে “কবরস্থান” হিসেবে অন্তর্ভুক্ত হয়।কিন্তু পরবর্তী বি.এস রেকর্ডে ভুলক্রমে জমিটি প্রাথমিক শিক্ষা অফিসারের নামে রেকর্ডভুক্ত হয়ে যায়, যা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা দীর্ঘদিন জানতে পারেননি। ২০১৭ সালে বি.এস গেজেট প্রকাশের পর বিষয়টি তাঁদের নজরে আসে। এরপর কবরস্থানের পবিত্রতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ সংরক্ষণের স্বার্থে “আমান গাজী কবরস্থান সংরক্ষণ কমিটি” বি.এস রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করে। সংবাদ প্রকাশঃ ২২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=