কুমিল্লা দেবীদ্বারে কিশোর গ্যাং এর ৮ সদস্য আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ================
কুমিল্লার দেবীদ্বারে “রেড ৯৯৯” ও “ বিজিএম” কিশোর গ্যাং এর ৮ সদস্যকে আটক করে কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।
গত বুধবার (২০ মে) বিবাদমান “রেড ৯৯৯” ও “ বিজিএম” কিশোর গ্যাং গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে প্রকাশ্যে অস্ত্র উপচে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রকাশ্যে উপজেলা সদরে অস্ত্র নিয়ে প্রতিপক্ষের (এক এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা), তার আগের দিন একই কৌশলে অস্ত্র ও লাঠি সেটা নিয়ে থানা গেইট এলাকায় মোহরা, এবং গত ১৮ মে সন্ধ্যায় ইয়াবা সেবন নিয়ে ২ বন্ধুর বিরোধে মারধর ও ২ টি মোবাইল ভাংচুরসহ সম্প্রতি দেবীদ্বার পৌর এলাকায় ১০/১২ টি কিশোর গ্যাং এর একগ্রুপ অপর গ্রুপকে ধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় পুরো পৌর এলাকায় সর্বত্রই আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করে।
ওই ঘটনায় বুধবার (২০ মে) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা সদর থেকে অন্তঃত ২০ জন কিশোরকে পুলিশ আটক করেছে বলে জানা যায়। এদের জিজ্ঞাসাবাদ শেষে ৮ জনকে রেখে বাকীদের অপরাধ সংগঠনে সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেয়া হয়েছে বলে পুলিশ জানায়।
আটককৃত কিশোর গ্যাং সদস্যরা হল,- দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া হাজীবাড়ির মো. সোহরাব খানের পুত্র জাভেদ(১৯), মুরাদনগর উপজেলার পাইয়া গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. তুহিন(২০), দেবীদ্বার পুরাতন বাজারের শাহ জালালের ছেলে মো. শাহীন(২০), পিরজপুর গ্রামের ইদ্রিছ মেম্মোব বাড়ির মো.মনু মিয়ার ছেলে মো. শাহীন (১৮), দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া হাজী বাড়ির মো. নুর নবীর ছেলে মো. সাদাত হোসেন(১৯), একই বাড়ির আব্দুল মান্নানের ছেলে সাকিবুল হাসান(১৮), মো. আল আমিনের ছেলে মো. সাইমন (১৮), মো. মনির মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া(১৮)।
ওই ঘটনায় ২০ মে উপজেলা আইনশৃংখলা কমিটির সভায়ও আলোচনা উঠে। এসব গ্রুপগুলোর বিরুদ্ধে কেউ মুখ খুলতেও সাহস পাচ্ছেনা।
অবশেষে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর বড়ুয়া বাদী হয়ে আটক ৮ কিশোর গ্যাং সদস্যসহ ২৫ জনকে নামে এজহারভূক্ত এবং অজ্ঞাতনামা ২৫/৩০ জনসহ ৫৫ জনকে আসামী করে থানায় মামলা করেন।
বাদী তার মামলার বিবরণীতে উল্লেখ করেন,- ২০ মে বেলা ১টা ১০ মিঃ থেকে “রেড ৯৯৯” ও “ বিজিএম” কিশোর গ্যাং এর সদস্যরা উপজেলা পরিষদ গেইট, শান্তি রোডের মাথায় দেশীয় অস্ত্র, চাপাতি রামদা, সুইচ গিয়ার, আগ্নেয়াস্ত্রসহ অন্তর্ঘাতমূলক কর্মকান্ডে শক্তির মহড়া প্রদর্শনকরে।
কতিপয় উশৃংখল দাঙ্গাবাজ “রেড ৯৯৯” ও “বিজিএম” এর কিশোর গ্যাং সদস্যরা বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র মহড়া আইনশৃংখলা ভঙ্গ, জনমনে আতঙ্ক, সাধারণের সাভাবিক জীবন যাত্রার ব্যাঘাত সৃস্টি ও ভূতিপ্রদর্শন করে আসছে।
একজন সরকারি কর্মকর্তা না প্রকাশের শর্তে বলেন, এসব গ্রুপে তার সন্তান যুক্ত হয়ে মাদকাসক্ত হয়ে ধ্বসের পথে, নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আমি নিজেই আমার সন্তানের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছিনা। মাদক আর কিশোর গ্যাং এর প্রভাবে অনেক পরিবার ধ্বংস হয়েগেছে। এদের অনেককেই ২৪’র অভ্যুত্থানের সময় ৪ আগস্ট হাতে অস্ত্র দেখা গেছে। এখনও দু’টি দলের ছত্রছায়ায় অস্ত্র হাতে ঘূড়েবেড়াচ্ছে। আটক ৮ কিশোরগ্যাং সদস্যদের থানা হাজতে এক নেতা খাবার পরিবেশন করতেও দেখাগেছে। কিভাবে মাদক, কিশোর গ্যাং এর দৌরাত্ম কমবে ?
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, কিশোর গ্যাং এবং মাদক বিক্রেতা, মাদক সেবকদের দৌরাত্ম্যে আমরাও বিব্রত। অবশেষে কিশোর গ্যাংগ সদস্যদের গ্রেফতার অভিযানে নেমেছি। এজহারভূক্ত সুনির্দিস্ট ২৫ গ্যাং সদস্যের মধ্যে ৮ জনকে আটক করে কোর্ট হাজতে পাঠিয়েছি। বাকী ১৭ জন পলাতক। ওদের গ্রেফতারসহ “রেড ৯৯৯” ও “ বিজিএম” সহ এর বাহিরে যেসব গ্রুপ রয়েছে, তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে পুলিশের অভিযানে “রেড ৯৯৯” ও “ বিজিএম” কিশোর গ্যাং গ্রুপের ৮ সদস্যের ছবি, থানা পুলিশ থেকে সংগৃহীত। সংবাদ প্রকাশঃ ২১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=