সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি- সংবাদদাতা জানান ===============
শরীয়তপুরে ডা নাসির ও রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা: রায়হান রাব্বানীর উপর হামলার প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় আনার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে|
বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব)| এতে ব্যানার ফেস্টুন নিয়ে ডাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত চিকিৎসকরা অংশ নেন| ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মুস্তাফিজুর রহমান, ড্যাব জেলা শাখার সিনিয়র নেতা ডা: হাসানুজ্জামান, আজীবন সদস্য ডা: আব্দুল খালেক, সদর হাসপাতালেল শিশু কনসালটেন্ট ডা: আনোয়ারুল ইসলাম, ড্যাবের আজীবন সদস্য ডা: মোকাররম হোসেন, ডা: রেজাউল ইসলাম, ডা: আরাফাত রহমান, ডা: জাকির হেসেন, মনিরুল ইসলাম, শুভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন|
সেসময় বক্তারা, চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান| একইসাথে ¯^াস্থ্য সুরক্ষা আইনের দাবিও জানান তারা| সংবাদ প্রকাশঃ ২১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com