কুমিল্লা দেবীদ্বারঃ মাদক মামলায় ৬ বছরের সাজা নিয়ে পলাতক মাদক সম্রাজ্ঞী রোমানা গ্রেফতার

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/ ==================
কুমিল্লার দেবীদ্বারে মাদক মামলায় ৬ বছরের সাজা নিয়ে পলাতক আন্তঃজেলা মাদক সম্রাজ্ঞী রোমানা আক্তার(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(২০ মে) রাত ৯টায় দেবীদ্বার থানার এসআই অজয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার সিদ্ধিরগঞ্জ এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।
আটক আন্তঃজেলা মাদক সম্রাজ্ঞী রোমানা আক্তার(৩৫) দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের আন্তঃজেলা মাদক স্পটখ্যাত বাগুর গ্রামের মৃত রুবেল সরকারের স্ত্রী।
তিনি ২০১৭ সালে মাদক পাচারকালে দাউদকান্দি থানা পুলিশের হাতে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার হন। পরে জামিনে এসে আত্মগোপনে চলে যান। পলাতক থাকা অবস্থায় ২০২৪ সালে কুমিল্লার আদালতে তার বিরুদ্ধে ৬ বছরের কারাদন্ড এবং এক লক্ষ টাকা জরিমানা হয়। জরিমানার টাকা অনাদায়ে আরো এক বছরের সাজাপ্রাপ্ত হন। ওই সালেই তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। পুলি তথ্য প্রযুক্তি ব্যবিহারে তার অবস্থান নিশ্চিত হয়ে আজ গ্রেফতার করা হয়।
এ ব্যপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমরা দির্ঘদিন অভিযান চালিয়ে অবশেষে আন্তঃজেলা মাদক সম্রাজ্ঞী খ্যাত রোমানা আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনি আরো জানান দেবীদ্বার থানায় তার বিরুদ্ধে ২০১৮ সালের ৭ অক্টোবর, ২০২২ সালের ৮ ডিসেম্বরসহ আরো ৩চি মাদক মামলা রয়েছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে মাদক মামলায় ৬ বছরের সাজা নিয়ে পলাতক থেকে গ্রেফতার হওয়া মাদক সম্রাজ্ঞী রোমানা আক্তার(৩৫)’র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ২১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=