মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে একটি র‍্যালি

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান =========
নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) বেলা ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

নামজারি ভূমি উন্নয়ন কর প্রদানসহ সকল ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক বা তৃণমূল পর্যায়ে আধুনিক ভূমিসেবাগুলো পৌঁছে দেওয়াই এ মেলার মূল উদ্দেশ্য। এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে ভূমি অফিস এলাকা প্রদক্ষিণ শেষে মেলায় স্থাপিত স্টলে এসে শেষ হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ এর নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. এমদাদুল হক প্রামানিক, নাজির কাম ক্যাশিয়ার মো. মেহেদী হাসান, রাইগাঁ-এনায়েতপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মৌদুদুর রহমান কল্লোল, খাজুর-চাঁন্দাস ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ সূত্রধর, মহাদেবপুর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিনারুল ইসলাম, ভীমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মশিউর রহমান, উত্তরগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোমেনা খাতুন, হাতুড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ফয়সাল, চেরাগপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন, মিউটেশন সহকারী আঁখি গ্লোরি, সায়রাত সহকারী রাবেয়া খাতুন, সার্টিফিকেট (মিসকেস) সহকারি পারভিন খাতুন, কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক মো. রাসেল, সার্টিফিকেট পেশকার মো. আমিনুর রহমান সুজনসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন। আগামী ২১ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলা শেষ হবে। সংবাদ প্রকাশঃ ২০-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন