ব্রাহ্মণপাড়া থানার জয়জয়কার: কুমিল্লায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেনসহ পুরস্কৃত ১৩ পুলিশ সদস্য

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান =============কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের তালিকায় আধিপত্য বিস্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা। মাদক উদ্ধার, ডাকাত গ্রেপ্তার এবং পরোয়ানা তামিলসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ ফারুক হোসেনসহ বিভিন্ন পদমর্যাদার ১৩ জন সদস্যকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
গতকাল জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার (এসপি) এই পুরস্কার তুলে দেন।
মাদক উদ্ধারে শীর্ষস্থান
গত এপ্রিল/২০২৬ মাসে কুমিল্লা জেলার মধ্যে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন ওসি জনাব মোঃ ফারুক হোসেন। তাঁর নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা এলাকা থেকে ১৫০ কেজি গাঁজা, ২টি গাঁজা গাছ, ৯৪০ পিস ইয়াবা এবং ৮ হাজার ২০০ পিস ভারতীয় বাজি উদ্ধার করা হয়। অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও চারটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
মাদকবিরোধী এই অভিযানে সহযোগিতার জন্য পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ফারুক হোসেনসহ এসআই মোঃ আল আমিন, এসআই সুজন কুমার আচার্য্য, এসআই সৈকত মজুমদার, এএসআই মোঃ সাইফুল ইসলাম সিদ্দিকী, এএসআই রতন কুমার মল্লিক এবং এএসআই কামরুজ্জামানকে পুরস্কৃত করা হয়েছে।
গত ২৪ এপ্রিল ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা একটি মামলার (নং ১৮) সূত্র ধরে দেশীয় অস্ত্রসহ দুই মূল আসামীকে ডাকাতির চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার করায় বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। সাহসী এই অভিযানের নেতৃত্বে ছিলেন ওসি ফারুক হোসেন ও এসআই ফারুকুল ইসলাম। দলের অন্য সদস্যরা হলেন— এএসআই রতন কুমার মল্লিক এবং কনস্টেবল নূর মোহাম্মদ, জয়নাল আবেদীন, মোঃ শামীম, সাবের আহাম্মেদ ও বিপ্লব হোসেন।
পলাতক আসামী গ্রেপ্তারে (ওয়ারেন্ট তামিল) বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন এসআই সৈকত মজুমদার, এএসআই সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই কামরুজ্জামান। তাঁরা গত এক মাসে মোট ২৫টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেছেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জন অপরাধীকে সাজা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসআই ডি.এম.এ মজিদ ও এসআই সৈকত মজুমদারকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ ফারুক হোসেন বলেন,
”এই স্বীকৃতি আমাদের কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।” সংবাদ প্রকাশঃ ২০-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=