অস্ত্র প্রদর্শন করিয়া ভয়ভীতি দেখায় ও আমাদের নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি করে===সেলিনা ইসলাম

সিটিভি নিউজ।। কুমিল্লা সদর হাসপাতাল রোডস্থ সাফিয়া আনোয়ার টাওয়ারের স্বত্তাধিকারী সেলিনা ইসলামের অভিযোগ সন্ত্রাসীরা অস্ত্র প্রদর্শন করিয়া আমাদেরকে ভয়ভীতি দেখায় ও আমাদের নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি করে। এই বিষয়ে কোতয়ালী থানায় অভিযোগে সেলিনা ইসলাম জানান, অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি অত্র থানাধীন মনোহরপুর এলাকার স্থায়ী বাসিন্দা। আমি ও আমার আত্মীয় স্বজনগন অত্র থানাধীন মনোহরপুর সদর হাসপাতাল রোড সাফিয়া আনোয়ার টাওয়ারের স্বত্তাধিকারী। গত কিছু দিন যাবৎ অজ্ঞাতনামা কতেক সন্ত্রাসী প্রকৃতির লোকজন আমাদের মার্কেটের সামনে অযথা ঘোরাফেরা করে, আড্ডা দেয়। এদিকে আমাদের মার্কেটে নির্মাণ কাজ চলিতেছে। গত ১৭/০৫/২০২৬ইং তারিখ রবিবার দুপুর অনুমান ০৩:৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা আমাদের মার্কেটের ভিতর আসিয়া বর্নিত সাক্ষীদেরকে অস্ত্র প্রদর্শন করিয়া ভয়ভীতি দেখায় ও আমাদের নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি করে। সাক্ষীরা আমাদেরকে ঘটনার বিষয়ে জানায়। আমরা বুঝতে পারি যে, অজ্ঞাতনামা বিবাদীরা আমাদের নিকট থেকে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করিতেছে, এ ঘটনার বিষয়ে আমি আমার আত্মীয় স্বনদের জানাই। অদ্য ১৯/০৫/২৬ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা বিবাদীরা আমাদের মার্কেটে আসিয়া নির্মাণ শ্রমিকদের পুনরায় হুমকি দিয়া বলে যে, আমাদের নির্মাণ কাজ করিতে দিবে না, তাহাদেরকে নাকি মারধর করিবে। বর্তমানে আমাদের নির্মাণ কাজ বন্ধ আছে। অজ্ঞাতনামা বিবাদীরা আমাদের নির্মাণ শ্রমিকদের হুমকি ধমকিতে আমি ও আমার লোকজন আতংকিত নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। আমরা আশংকা করিতেছি যে, অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা যে কোন সময় অঘটন ঘটাইতে পারে। এ ব্যাপারে আমি আমার আত্মীয় স্বজনদের জানাইয়া আপনার থানায় অভিযোগ দায়ের করিলাম। সংবাদ প্রকাশঃ ২০-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন