মনোহরগঞ্জে এসডিএফ এর প্রকল্প অবহিতকরণ সভা

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ মনোহরগঞ্জ(কুমিল্লা)প্রতিনিধিঃ ===========কুমিল্লার মনোহরগঞ্জে সোশ্যাল ডেভেলফমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর এক প্রকল্প অবহিতকরণ সভা ১৯ মে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক এর সহযোগীতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, এসডিএফ কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক এবিএম আরমান হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মজিবুর রহমান,উপজেলা যুবদল আহবায়ক রহমত উল্ল্যা জিকু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি মনসুর আলম, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা জনস্বাস্থ্য অফিসার ফেরদৌস আলম মজুমদার, প্রতিবন্ধী বিষয়ক অফিসার রাশেদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম পাঠান, সমবায় অফিসার তানভীর আহমেদ, উপজেলা যুবদল সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রদল সদস্য সচিব সহ বিভিন্ন ইউনিয়নের প্রসাশক, স্থানীয় সরকার প্রতিনিধি, সচিব, উপজেলা প্রসাশনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
সংবাদ প্রকাশঃ ১৯-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=