বরুড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে ৩ দিনব্যাপী ভুমিসেবা মেলা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ==============
কুমিল্লার বরুড়ায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ মে মঙ্গলবার সকাল ১০টায় জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত এই প্রতিপাদ্যের আলোকে বরুড়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, বরুড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাপ্তাহিক অপরাধ সংবাদের সম্পাদক জসিম উদ্দিন খোকন, সাপ্তাহিক টেলিফোন পত্রিকার সম্পাদক মোঃ আবুল হাসেম, দৈনিক যায়যায়দিন পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ মজুমদার, ওরাই আপনজন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) বরুড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বরুড়া পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ, বরুড়া পৌরসভা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সাদ্দাম। এদিন সকাল ১০টায় কেন্দ্রীয় ভাবে ভুমি মন্ত্রণালয়ের ভুমি ভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভুমি সেবা মেলার শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় বরুড়া উপজেলা ভুমি অফিস মিলনায়তনে জনসচেতনতা মূলক সভায় অতিথিরা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যত এর আলোকে বরুড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিস গুলোকে দূর্নীতির করাল গ্রাস থেকে রক্ষা করে সাধারণ মানুষকে সেবা প্রদানের জন্য অনুরোধ করেন।

এসময় ভূমি সেবা মেলার মাধ্যমে আগামী ৩দিন ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারী খতিয়ান আবেদন সহ ভূমি সংক্রান্ত সেবার বিষয়ে উপস্থিত অতিথি ও সেবা গৃহীতাদের অবহিত করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।

মেলার শুভ উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

সংবাদ প্রকাশঃ ১৯-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন