চৌদ্দগ্রামে বাথরুম থেকে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন: সংবাদদাতা জানান ================
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে একটি ফার্নিচার দোকানের বাথরুম থেকে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ছুপুয়া বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। এই ঘটনায় জড়িত ফাহাদ মিয়া (২৮) নামে এক পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমাগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সপুয়া বাজারে অভিযান চালায়। দলটি সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফাহাদ মিয়ার ফার্নিচার দোকানে তল্লাশি শুরু করে। একপর্যায়ে দোকানের পেছনের বাথরুম থেকে লুকিয়ে রাখা ১৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়েন দোকান মালিক ফাহাদ।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে মাদক বিক্রির উদ্দেশ্যে মজুদের অভিযোগে ফাহাদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বিজিবি। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ প্রকাশঃ ১৯-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=