হযরত শাহ আলী বোগদাদী রাহমাতুল্লাহ এর মাজার শরীফে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

সিটিভি নিউজ24।। সম্প্রতি ঢাকার মিরপুরের সুলতান উল আউলিয়া হযরত শাহ আলী বোগদাদী রাহমাতুল্লাহ এর মাজার শরীফে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে ১৮ই মে সোমবার বাদ আসর কুমিল্লা টাউন হলের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে । মানববন্ধনে সভাপতিত্ব করেন মদিনার কাফেলা বাংলাদেশ এর চেয়ারম্যান মাধবপুর দরবার শরীফের গদিনশীন পীর আলহাজ্ব মাওলানা ডাক্তার এম এ কাদের খান মাধবপুরি। মানববন্ধন চলাকালে মাজারে হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন অলিতলা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন লতিফি , মদিনার কাফেলা বাংলাদেশ এর দাতা সদস্য মুফতি বাকী বিল্লাহ আল আজহারী, মদিনার কাফেলা বাংলাদেশের যুগ্মসাধারণ সম্পাদক আবু সাঈদ নইমিয়া তাহেরী, । আরো বক্তব্য রাখেন দারোগাবাড়ি জামে মসজিদের খতিব ও মদিনার কাফেলা বাংলাদেশের কুমিল্লা মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ ইয়াসিন নূরী, মাওলানা শামীম রেজা আল কাদেরী , বিশ্ব সুফি সংস্থার প্রতিনিধি মোঃ কবির হোসেন, ইসলামি ফ্রন্ট কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মুফতি মঈন উদ্দিন, শাহাপুর দরবার শরীফের পক্ষে নজরুল ইসলাম শাহাপুরী, মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমেদ ফারুকী, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান স্বাধীন, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ রেজা আল কাদেরী, মোহাম্মদ জালাল হোসেন, মোহাম্মদ আখতার হোসেন মোঃ রাসেল আহমেদ মাধবপুরি। বক্তারা বলেন ইসলাম শান্তির ধর্ম। কোন প্রকৃত মুসলমান অন্য ধর্মের কোন মানুষের প্রতি বা ভিন্ন মতের মানুষের প্রতি আঘাত হানতে পারে না । এদেশে ইসলাম প্রচার করেছেন অলি আল্লাহ পীর-মাশায়েখগণ তাদের মাজারের ওপর হামলা মেনে নেয়া যায়না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের বিচার দাবি করছি। মানববন্ধনে কুমিল্লা জেলার বিভিন্ন দরবার দরবার শরীফের পীর মাশায়েখগণ অংশগ্রহণ করেন। সংবাদ প্রকাশঃ ১৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন