সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় উত্তর শশীদল এলাকার মন্তাজ সর্দার বাড়িতে রুহুল আমিনের বসতঘরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে রুহুল আমিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর শশীদল এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পরে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com