সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।==================
আসছে ১৯ জৈষ্ঠ্য পরমপুরুষ ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান স্মরণানুষ্ঠান। আসছে ১৯ শে জৈষ্ঠ্য (৩রা জুন) বুধবার কুমিল্লা মহেশাঙ্গণে শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে এ স্মরণ উৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত সূচীর মধ্যে পূর্বাহ্ন ৭টা হতে যথাক্রমে প্রাতঃকালীন পূজা, তুলসী তর্পণ, বাল্যভোগ ও পুষ্পাঞ্জলি প্রদান শেষে বাবার বিশেষ প্রার্থনা, জয়শ্রী লবকুশ সম্প্রদায়ের পরিবেশনায় রামায়ণ গান, মধ্যাহ্নে রাজভোগ শেষে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সন্ধ্যারতি কীর্তন। সবশেষে ধর্মীয় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সভাপতি ননী গোপাল পাল ও সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক। সংবাদ প্রকাশঃ ১৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com