সিটিভি নিউজ।। ফরহাদ রহমানরিপোর্টার কক্সবাজার ================কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৭ মে রাত আনুমানিক ১১টার দিকে খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে জড়িত থাকার অভিযোগে জেসমিন আক্তার জুই (২২) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। তিনি মৃত রশিদ আহমেদের কন্যা এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী বলে জানিয়েছে র্যাব।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার শহরসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে কক্সবাজার সদর থানা-এ হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ জানায়, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com