শিক্ষার্থীদের সফলতাই দেশ ও পরিবারের গর্ব—কুসিক প্রশাসক টিপু

কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা #
সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি॥ =================
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেছেন, আজকের অনুষ্ঠানের প্রকৃত অতিথি আমরা নই, তোমরাই—বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। তোমাদের মেধা, পরিশ্রম ও সাফল্যই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেবে। ভবিষ্যতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিজেদের মেধার স্বাক্ষর রেখে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে—এটাই প্রত্যাশা।
রোববার (১৭ মে) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সফলতার পেছনে শিক্ষকদের অবদান যেমন রয়েছে, তেমনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন বাবা-মা। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎই তাদের একমাত্র স্বপ্ন ও চাওয়া। তাই লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। নিজেদের পরিবার, সমাজ ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, কুমিল্লা মডার্ন হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সংগঠনের শিক্ষা সম্পাদক মো. আব্দুল আলীম এবং জেলা শাখার সাধারণ সম্পাদক এম টি জামান নাঈম।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. আব্দুল আওয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন, কুমিল্লা দক্ষিণ জেলা জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম মিলন, মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ পল্লব, ওয়াইডব্লিউসিএ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক কলি চৌধুরী, আনন্দধারা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আফরোজা হাসনাতসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক এস এ এম আল মামুন।
অনুষ্ঠানে জেলার ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদপত্র ও বৃত্তি তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের উপস্থিতিতে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।
এদিকে অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার, কুমিল্লা জেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করেন। এতে মো. আব্দুল আওয়াল খানকে সভাপতি, আফরোজা হাসনাতকে সিনিয়র সহ-সভাপতি, ফেরদৌসি আক্তার, মো. আবুল খায়ের ও কলি চৌধুরীকে সহ-সভাপতি, এম টি জামান নাঈমকে সাধারণ সম্পাদক এবং এস এ এম আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
ছবিঃ কুমিল্লায় বৃত্তিপ্রাপ্তদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দিচ্ছেন প্রধান অতিথি কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। সংবাদ প্রকাশঃ ১৭-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=