সিটিভি নিউজ।। মোঃ তপন মিয়া সরকার, হোমনা,=============
মাদক কে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে তাতুয়াকান্দি মহিলা মাদ্রাসায় আল-খিদামাহ্ ফাউন্ডেশন এবং একতা যুব সংঘের যৌথ আয়োজনে উপজেলার তাতুয়াকান্দি, নিজগ্রাম ও কদুয়ারামপুর এলাকায় মাদক বিরোধী এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ ও র্যালীতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রশাসনের নিকট দাবি জানান।
এ সময় স্থানীয় ইসলামী সমাজ এবং যুবসমাজের একাত্মতায় তাতুয়াকান্দি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাইনউদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন সম্ভাব্য চান্দেরচর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আলী হোসেন, হযরত মাওলানা জালাল উদ্দীন, মাওলানা মো. আশরাফ আলী, বিশিষ্ট সমাজ সেবক মো. ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল কাদের মোল্লা, মাওলানা হেলাল উদ্দিন, হাফেজ ওয়ালী উল্লাহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মাদককারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই সমাজে মাদকের বিস্তার ঘটছে। কয়েকজন চিহ্নিত মাদক ডিলার এলাকায় বেশ জোরেশোরে মাদকের বিক্রির বিস্তারে নেমেছে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সংবাদ প্রকাশঃ ১৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com