সিটিভি নিউজ।। মজিবুর রহমান লোল্লা নাঙ্গলকোট উপজেলা ======== কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন নাঙ্গলকোট উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শনিবার নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি মৌকরা দারুসসুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাশিপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শরীফ মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন কুমিল্লা জেলা শাখার সভাপতি মৌকরা দরবার শরীফের পীর আমিরুল সালেকিন হযরত মাওলানা শাহ মুহাম্মদ নেছারউদ্দীন ওয়ালিউল্লাহী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক লাকসাম গাজীমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান।
এ সময় বক্তব্য রাখেন জমিয়তুল মোদার্রেছীন নাঙ্গলকোট উপজেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ মাওলানা নুরুন নবী রহমানি, অধ্যক্ষ মাওলানা কলিমুল্লাহ, অধ্যক্ষ মাওলানা শাহজাহান, জমিয়াতুল মোদার্রেছিন নাঙ্গলকোট উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ ভূঁইয়া, অধ্যক্ষ মাওলানা আবুল বাশার, মাওলানা ইয়াসিন সহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা মোঃ শাহ আলম, উপাধ্যক্ষ মাওলানা আবুল খায়ের, মাওলানা আমিনুল ইসলাম গাওহারী,মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা তাজুল ইসলাম সুফি, মাওলানা জালাল উদ্দিন হামিদী, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা ইউসুফ মোল্লা নেছারী সহ নাঙ্গলকোট উপজেলা নবগঠিত বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের কমিটির নেতৃবৃন্দ।
অধ্যক্ষ হযরত মাওলানা রফিকুল ইসলামকে সভাপতি ও সুপার হযরত মাওলানা শরিফ বেলাল হোসেনকে সম্পাদক করে মোট ৬৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংগঠনকে শক্তিশালী করে মাদরাসা শিক্ষা ও শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন এবং দেশে ইসলামি তাহযিব-তমদ্দুন রক্ষায় গঠনমূলক দায়িত্ব পালনে দৃঢ় সংকল্প প্রকাশ করায় তিনি খুবই অভিভূত হয়েছেন। সভায় উপস্থিত সকল সদস্য জমিয়াতের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে উপজেলার সকল সম্মানিত শিক্ষকদের এই নবগঠিত উপজেলা কমিটির মাধ্যমে জমিয়াতের ব্যানারে ঐক্যবদ্ধ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। নতুন কমিটির পরিচিতি সভাকে কেন্দ্র করে স্থানীয় মাদরাসা শিক্ষক ও নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং তারা আগামী দিনে মাদরাসা শিক্ষার উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। শীঘ্রই বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রীকে অতিথি করে বড় পরিসরে একটি সভার আয়োজন করার আশাবাদ ব্যাক্ত করেন।
সভার শেষে জমিয়তুল মােদার্রেছীনের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা যেভাবে খেদমত করে কবরবাসী হয়েছেন তাদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সংবাদ প্রকাশঃ ১৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com