ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন,কুমিল্লা প্রতিনিধি: ===================ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে দিয়েছে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ স্থানীয় প্রশাসন। কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আদনান ইবনে হাসান জানান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে যানবাহন নির্বিঘ্নে চলাচল, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে ওঠা অবৈধ দখলদার উচ্ছেদ করে। তিনি আরো জানান এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ কৃত খালি জায়গায় আবারও কেউ যেন স্থাপনা নির্মাণ করতে না পারে ওই সমস্ত স্থানে প্লাস্টিকের নেট ও ফিলার দিয়ে বেড়া নির্মাণ করে দেওয়া হয়েছে। যেন ও স্থাপনায় অবৈধ দোকানপাট যানবাহন রাখতে না পারে ।মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে। বৃহস্পতিবার বিকেলে উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় হোটেল ব্যবসায়ী চন্দু হোটেলের মালিক ইকবাল দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ফ্লাইওভারের নিচে ওই হোটেল ব্যবসায়ী রাত্রি কালিন গরু ও ঘোড়া রাখার শেড তৈরি করে ওই স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পর ওই ব্যবসায়ী ম্যাজিস্ট্রেটের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার ভূমি ম্যাজিস্ট্রেট মোঃ সজিব তালুকদার কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আদনান ইবনে হাসান, হাইওয়েপূর্বাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান, বাংলাদেশ রেলওয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ আকরাম আলী, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার মোহাম্মদ,মোয়াজ্জেম হোসেন কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেন প্রমুখ। সংবাদ প্রকাশঃ ১৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন