সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার,দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===============
কুমিল্লার দেবীদ্বারে মাদকাসক্ত পুত্রের লাঠিপেটায় পিতা নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৭ টায় দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর কুশাগাজী বাড়িতে।
নিহত আব্দুল আলীম ওরফে ছেনুমিয়া (৭০) দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের কুশাগাজী বাড়ির মৃত: আকামত আলীর ছেলে।
নিহত ছেনু মিয়া (আব্দুল আলীম) দির্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে এসে একটি এক্টেল কোম্পানীর টাওয়ারের নৈশ প্রহরী হিসেবে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, মাদকের টাকার জন্য নিহতের বড় ছেলে রাসেল আহমেদ(৩০) প্রায়ই তার বাবাকে মার ধর করত। গত কিছুদিন পূর্বে রাসেল তার বাবার কাছ থেকে ২ লক্ষ টাকাও নিয়েছে। ছেনুমিয়ার ৪ ছেলের মধ্যে ছোট ছেলে সিয়াম(২৪) প্রবাসে আছে। ৪ ছেলে মধ্যে রাসেল(৩০)কে আলাদা করে দেয়া হয়। বাকী ৩ জন নাঈমুল হাসান(২৮) এবং নাহিদুল ইসলাম(২৬) এবং প্রবাসী সিয়াম(২৪) পিতা- মাতার সাথে থাকেন।
শনিবার (১৬ মে) সকালে নিহত ছেনুয় মিয়া বারেরা ফুলগাছ তলায় একটেল কোম্পানির একটি টাওয়ারের রাত্রিকালীন পাহারা শেষে বাড়ি ফেরার পথে ওনার নিজ হাতে লাগানো কিছু গাছ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি কাটতে গেলে তিনি বাঁধা দেন। গাছ লাগানো গোমতী নদীর পাড় সংলগ্ন ওই জমির ৬ শতাংশ প্রায় ৩ বছর আগে বড়আলমপুর গ্রামের ফুল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমের কাছে বিক্রি করেন। জাহাঙ্গীর আলম তার ক্রয়কৃত জমির সীমানা প্রাচীর নির্মানের সময় গাছগুলো কাটতে গেলে ছেনুমিয়া বাঁধা দিলে তার ছেলে রাসেলের নিকট বিচার দেন।
ওই ঘটনায় বাড়ি এসে রাসেল তার বাবার সাথে তর্কে লিপ্ত হয়, রাসেলকে না জানিয়ে জমি বিক্রয় এবং জমি বিক্রয়ের টাকার ভাগ তাকে কেন দেয়া হলনা, এ নিয়ে তর্কাতর্কীর এক পর্যায়ে লাঠি দিয়ে তার বাবাকে পিটিয়ে আহত করে। তার বাবা একটি দা নিয়ে রাসেলকে ধাওয়া করে, রাসেলের হাতে দা’র কুপ পড়ে। ক্ষুব্ধ রাসেল পুনঃরায় তার বাবাকে বেধরক পিটিয়ে মারাত্মক আহত করে। এক পর্যায়ে ঘরে রেখেই চিকিৎসা দেয়। বেলা দেড়টার সময় আশংকাজনক অবস্থায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে রাসেল পলাতক রয়েছে। একাবাসীর মধ্যেও চরম ক্ষোভ বিরাজ করছে।
পুলিশ বেলা সাড়ে ৩টায় নিহতের লাশ ছোরতহাল রিপোর্ট তৈরীপূর্বক থানায় নিয়ে আসে।
স্থানীয় কৃষক আলী হোসেন (৬৫) জানান, ছেনু মিয়ার ছেলেগুলো কেউ মানুষ হয়নি, ছোট ছেলেটাকে বিদেশ পাঠিয়েছে। বাকী ৩ ছেলে মাঝে মাঝে রাজমিস্ত্রির কাজে গেলেও বাবার আয়ের উপর নির্ভর।
প্রতিবেশী ছালেহা খাতুন বলেন, মাদকাসক্ত সন্তান পিটিয়ে বাবাকে হত্যা করল, আর একটি মহলের উস্কানীতে তার বাকী ছেলেরা বলছে তার ভাই মারেনি বাবা অসুস্থ্য ছিল, পেটের অসুখে ষ্ট্রোক করে মারা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন স্কুল শিক্ষক জানান, ছেনুমিয়ার ৩ ছেলেই মাদকাসক্ত, এটা ধামাচাপা দিলে ওদের হাতে নিরিহ মানুষও খুণ হতে পারে। তাই তার বিচার হওয়া দরকার।
ছেনু মিয়ার স্ত্রী নাজমা বেগম৬০) জানান, আমার ছেলে রাসেলই আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে।
ছেনু মিয়ার মেঝে ছেলে নাঈমুল ইসলাম বলেন, আমার ভাইকে ফাঁসানোর চেষ্টা চলছে, বাবা অসুস্থ্য তাই মারা গেছে।
অপরপুত্র নাহিদ সাংবাদিক পুলিশ দেখে ক্ষুব্ধ হয়ে বলেন, আপনারা কেন এসেছেন? আমার ভাইকে মিথ্যা অভিযোগে ফাঁসাতে ? কারোর প্রয়োজন নাই। আমার ভাই অপরাধ করলে আমিই বিচার করব।
এ ব্যপারে স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেন, গাছ কাটা নিয়ে পিতা পুত্রের মধ্যে তর্ক হয় পিতার দায়ের আঘাতে পুত্র আহত হয়। পরে পিতাকে পিটালে তিনি ক্ষোভে স্ট্রোক করে মারা যান।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গাছ কাটা নিয়ে পিতা- পুত্রের তর্কাতর্কীর এক পর্যায়ে মারামারি হয়। মারামারির পর হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। পরিবারের পক্ষ থেকে মামলা না হলে মৃত্যুর কারন নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের উপর নির্ভর করতে হবে। তবে ছোরতহাল রিপোর্টে নহতের শরিরে লাঠিপেটার দাগ ছিল।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ছেলের হাতে পিতা খুণ’ হওয়া বাড়িতে আহাজারী, নিহত ও তার ঘাতক পুত্রের সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com