ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ==============
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১৩ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান।
সাজাপ্রাপ্তদের পরিচয় ও দণ্ড
আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের অপরাধে আটক চার যুবককে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে,
জুয়েল (২১), পিতা তাজুল ইসলাম। তাঁকে সবচেয়ে বেশি ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।,আসাদুল (২৬), পিতা মৃত সাফু মিয়া, গ্রাম মাধবপুর তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।মো. বাছির (২০), পিতা সুলতান আহাম্মদ, গ্রাম সিদলাই। তাঁকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. রানা (১৯),পিতা হুমায়ুন কবীর, গ্রাম সিদলাই। তাঁকেও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, মাদক সেবনের অপরাধে হাতেনাতে আটকের পর তাঁদের সাজা প্রদান করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামিদের আজই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশের তৎপর রয়েছে। সংবাদ প্রকাশঃ ১৫-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=