সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ =====================
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে বর ভাইয়ের হাতে ছোট ভাই হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) সকাল ছয়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোঃ মোহর আলী (৩২) ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোডের ফাজিল পাড়ার মোঃ বাবুল মিয়ার ছেলে। এ ঘটনার পরপরই অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল (৩৪) পালিয়ে যায় বলে জানা যায়। স্থানীয়দের দাবি, অভিযুক্ত উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। শুক্রবার কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে নিহত মোহর ও তার বাবা অভিযুক্ত উজ্জ্বলকে মারধর করেন বলেও জানা গেছে। এদিকে, উজ্জ্বল প্রায় সময় মাদকাসক্ত অবস্থায় বাসায় এসে সামান্য বিষয় নিয়েও ঝগড়া করতেন।
শুক্রবার সকালে আবারও কোনো এক বিষয় নিয়ে মোহর ও উজ্জ্বলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি বটি দিয়ে ছোট ভাই মোহরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন উজ্জ্বল। মোহরের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
এঘটনার পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় মোহরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা বটি উদ্ধার করে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ভাই পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ১৫-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com