নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন ধাক্কায় আদা কিলোমিটার দূরে গিয়ে পড়েল নসিমন

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতা ====================
ঢাকা চট্টগ্রাম রেল পথের কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নসিমন (ভটভটি) দুমড়ে মুছড়ে গিয়ে আদা কিলোমিটার দূরে গিয়ে পড়ে। এতে কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেন। বুধবার (১৩ মে) নাঙ্গলকোট-হাসানপুর রেল স্টেশনের মাঝামাঝি পথে গোমকোট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটি ঘটনাস্থলে প্রায় আদা ঘন্টা যাত্রা বিরতি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংগামী বিজয় এক্সপ্রেস হাসানপুর রেল স্টেশন ১১.২৭ মিনিটে অতিক্রম করে গোমকোট বাজার এলাকায় আলিয়ারা-ডিপজল সড়কের অতিক্রম করার সময় রেলপথের উপর দাঁড়িয়ে থাকা একটি নসিমনকে ধাক্কা দিয়ে প্রায় আদা কিলোমিটার দূরে নিয়ে যায়। পরে ট্রেনটির থেমে গিয়ে ওই স্থানে প্রায় আধা ঘন্টা অবস্থান করে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে নসিমনটি দুমড়ে মুছরে যায়।
এ বিষয়ে স্থানীয় নাজমুল হাসান বলেন, ঢাকা চট্টগ্রাম রেল পথের উপর দিয়ে আলিয়ারা -ডিপজল সড়ক যায়। এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। আজকেও রেল লাইনের উপর নসিমনটি আটকে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করার সময় নসিমনটিকে ধাক্কা দিলে দুমড়ে মুছড়ে গিয়ে আধা কিলোমিটার দূরে গিয়ে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। অতীতেও অনেক দুর্ঘটনা ঘটেছে। তাই তিনি এখানে একটি রেল ক্রসিং স্থাপনের দাবি জাননয়।
এ বিষয়ে নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজে এক্সপ্রেস ট্রেনটি হাসানপুর রেল স্টেশন অতিক্রম করে গোমকোট গ্রাম নাম স্থানে আসলে অজ্ঞাতনামা একটি নসিমনকে ধাক্কা দিয়ে আধা কিলোমিটার দূরে নিয়ে পালায়। এতে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। হতাহতের ঘটনাও ঘটেনি। সংবাদ প্রকাশঃ ১৩-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=