বাঙ্গরায় মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২

সিটিভি নিউজ।। এন এ মুরাদ, মুরাদনগর : সংবাদদাতা জানান ========== কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ উত্তর পাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
আটককৃতরা হলেন— হায়দরাবাদ গ্রামের আবু তাহের মিয়ার ছেলে মো. আল আমিন (৩৪) এবং মৃত তবদুল হোসেনের ছেলে হাবিবুর রহমান হাবু মিয়া (৭০)। একই মামলায় মৃত তবদুল হোসেনের ছেলে খায়ের মিয়া (৬৫) পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই (নিঃ) রিয়াজুল মোস্তফা ও এএসআই (নিঃ) মো. আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ হায়দরাবাদ উত্তর পাড়ায় খায়ের মিয়ার বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে আল আমিনের কাছ থেকে দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া হাবু মিয়ার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী খায়ের মিয়া পালিয়ে গেলেও তার ঘর থেকে আরও ছয় বোতল বিদেশি মদ ও নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে মোট আট বোতল বিদেশি মদ (প্রায় ২ দশমিক ৭২৫ লিটার), ১২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৩ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল আলম বলেন, “জিরো টলারেন্স নীতির আওতায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বুধবার রাতে হায়দরাবাদ গ্রামে অভিযান চালিয়ে বিদেশি মদ ও ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, বুধবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৪-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=