টেকনাফে পুলিশের অভিযানে মানবপাচারকারী শাকের মাঝি আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার সংবাদদাতা জানান =================কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ মানবপাচারকারী হিসেবে পরিচিত শাকের মিয়া ওরফে শাকের মাঝি (৪২)কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে টেকনাফ মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের তদারকিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্ডারডেইল এলাকার বাসিন্দা শাকের মাঝিকে গ্রেফতার করা হয়। তিনি কবির আহমদের ছেলে।

পুলিশের দাবি, শাকের মাঝি দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত। আন্দামান দ্বীপপুঞ্জে নৌকাডুবির ঘটনায় মানবপাচারের অন্যতম মূল হোতা হিসেবেও এলাকায় তার নাম আলোচিত। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা রয়েছে।

টেকনাফ থানায় তার বিরুদ্ধে মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। সংবাদ প্রকাশঃ ১৪-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন