মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩

সিটিভি নিউজ।। সিজস্ব প্রতিনিধি- ———
ঝিনাইদহের মহেশপুরে সেলিনা বেগম (৫০) নামের এক নারীর ছিনতাই হওয়া ৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই নারীর ভাতিজাসহ আরও দুইজনকে। জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল। সোমবার রাতে মহেশপুর উপজেলার আলাদা স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-উপজেলার জলিলপুর গ্রামে মৃত খলিলুর রহমানের ছেলে লিটন শেখ (৪০), একই গ্রামের আইয়ুব হোসেন খান’র ছেলে আমিনুর রহমান খান (২৪) ও আব্দুর রহিম বিশ্বাসের ছেলে মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাস (৪৭)। আটক লিটন শেখ ওই নারী সেলিনা বেগমের ভাতিজা।
পুলিশ জানায়, সোমবার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম পার্শবর্তী চুয়াডাঙ্গা জেলার জীববনগর থেকে এনজিওর ৬ লাখ টাকা নিয়ে ভাতিজা লিটন শেখের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিকাল ৪ টার দিকে মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়নের মথুরানগর গ্রামের দত্তনগর-জলিলপুর সড়কে পৌঁছালে দুইজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে সেলিনা বেগমের হাত থেকে টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
এ ঘটনার পর টাকা উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একটি মোটরসাইকেল শনাক্ত করে তারা। সেই মোটরসাইকেলের সুত্র ধরে প্রথমে আমিনুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ছিনতাইয়ের কথা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তি মোতাকে আটক করা হয় সেলিনা বেগমের ভাজিতা লিটন ও বরকত বিশ্বাসকে। উদ্ধার করা হয় ছিনাতাইয়ের ৬ লাখ টাকা।
মহেশপুর থানার ওসি মেহেদি হাসান বলেন, সেলিনা বেগমের ভাতিজা লিটন শেখ এই ছিনতাইয়ে মুল পরিকল্পনাকারী। লিটন ও শাওন বদ্দি এই পরিকল্পনা করে। আমরা ৩ জনকে আটক করেছে। বাকি আসামীকেও দ্রুতই আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলে আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। সংবাদ প্রকাশঃ ১৩-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন