বাসেডের সংবর্ধনায় সিক্ত এমপি জসিম উদ্দিন জসিম, উন্মোচন হলো ‘ঘুংঘুর’ দ্বিতীয় সংখ্যা

সিটিভি নিউজ।। মো. আনোয়ারুল ইসলাম।। সংবাদদাতা জানান ================
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বাসেড)-এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব জসিম উদ্দিন জসিমকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১২ মে) রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের স্টার কাবাব রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন জসিম। এ সময় তিনি বাসেড প্রকাশিত ম্যাগাজিন ‘ঘুংঘুর’-এর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করেন এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুনের হাতে ম্যাগাজিনটির কপি তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেন, শিক্ষার্থীদের মেধা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বাসেডের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বাসেডের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুন বলেন, ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব বিকাশ ও সামাজিক বন্ধন জোরদারে বাসেড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
বাসেডের সভাপতি আরাফাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবির, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির সভাপতি লায়ন মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, ডা. এজি আজম, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, মুসপানা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান রুজেল, প্যারাডাইস গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম, বাসেডের উপদেষ্টা আনোয়ার হোসেন, কৃষিবিদ বদিউল আলম, অ্যাডভোকেট আব্দুল বারী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোরশেদ আল মামুন লিটন, আনিসুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আব্দুস সালাম, রবিউল্লাহ রবি, এনামুল হক মাসুদ সরকার, অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, শফিকুল ইসলাম দুলাল, আব্দুল মতিন মেম্বার, আবুল বাশার, মোশারফ হোসেন, মামুন সিরাজ, নাসির উদ্দীন, আলাউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সম্রাট, সহসাংগঠনিক সম্পাদক উর্মি আক্তার ভূইয়া, মামুন চৌধুরী, গোলাম কিবরিয়া, আইয়ুব সরকার রুবেল, মাজহারুল ইসলাম ভূইয়াসহ সংগঠনের সকল সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাপশন:- রাজধানীর এলিফ্যান্ট রোডে বাসেডের আয়োজনে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিমকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উন্মোচন করা হয় বাসেডের ম্যাগাজিন ‘ঘুংঘুর’-এর দ্বিতীয় সংখ্যা। সংবাদ প্রকাশঃ ১৩-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=