দক্ষিণ কোরিয়ায় BIC Sports Day 2026 সফল আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের নেতৃত্ব

সিটিভি নিউজ।। বুসান, দক্ষিণ কোরিয়া — Tongmyong University-এর BIC Sports Day 2026 সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনের সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে Tongmyong University Student Ambassadors (TSA) এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকরা। বিশেষভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব প্রশংসিত হয়েছে।

মেকানিক্যাল অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের জামান ফাইয়েস ইবনে ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট ও TSA সদস্য হিসেবে ক্রীড়া সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তোরজয় গোলাম মোরশাদ, ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সিকিউরিটি বিভাগের শিক্ষার্থী ও ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে পুরো অনুষ্ঠানের মিডিয়া ও ফটোগ্রাফি কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া হাসান নাহিদ মিডিয়া ক্লাবের মাধ্যমে প্রচার ও ডিজিটাল কার্যক্রমে নেতৃত্ব দেন।

এছাড়াও বহু বাংলাদেশি শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে মাঠ ব্যবস্থাপনা, অংশগ্রহণকারীদের সহায়তা ও অনুষ্ঠান পরিচালনায় কাজ করেন। BIC কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল TSA সদস্য ও স্বেচ্ছাসেবকদের নাম অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে তাদের অবদানের স্বীকৃতি জানাবে। সংবাদ প্রকাশঃ ১৩-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন