টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ আটক ১

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =================কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১২ মে) বিকেলে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ অভিযান পরিচালনা করে। রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।

আটক ব্যক্তি হলেন মোঃ আরাফাত উদ্দিন (২০)। তিনি কক্সবাজার সদরের খুরুশকুল দক্ষিণ ডেইল পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম নুর মোহাম্মদ ও মাতার নাম আঞ্জুমান নাহার।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে সন্দেহভাজন একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় ইজিবাইক থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

জব্দকৃত ইয়াবা, ইজিবাইক এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৩-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন