আধ্যাত্মিক সুধায় সিক্ত হলো রাজাচাপিতলা ঃ ওরশ মোবারকে ভক্তদের উপচে পড়া ভিড়

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ ==================
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন রাজা চাপিতলায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে উদযাপিত হলো হযরতুল আল্লামা খাজা শাহ আলহাজ্ব কাজী মো: সিরাজ উদ্দিন চিশতি (রহ.)-এর ১৯তম বার্ষিক ওরশ মোবারক। মঙ্গলবার চাপিতলা চিশতিয়া নেজামীয়া দরবার শরীফে গিলাফ চড়ানো ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এই মহান আধ্যাত্মিক সাধকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভক্ত-অনুরাগীরা।
ওরশ মোবারকের প্রধান আকর্ষণ ‘গিলাফ চড়ানো’ অনুষ্ঠান উদ্বোধন করেন, দরবার শরীফের মোতওয়াল্লী পীরজাদা কাজী মো: ইউসুফ। তার সাথে শাহজাদাদের এক মিলনমেলায় পরিণত হয় দরবার প্রাঙ্গণ। উপস্থিত ছিলেন, শাহজাদা কাজী আশরাফুল আবেদীন, শাহজাদা কাজী ফজলুল বারী, শাহজাদা কাজী মাওলানা লুৎফুল বারী, শাহজাদা কাজী আহসানুল আবেদীন।
এছাড়াও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, চাপিতলা ইউপি চেয়ারম্যান আবু মুছা আল কবির, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক এমকেআই জাবেদ, আলহাজ্ব কাজী সাইয়েদুল ইসলাম, আলহাজ্ব জিয়াউল হক এবং আলহাজ্ব মোসলেম মিয়াসহ স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য ভক্তবৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে হযরতুল আল্লামা কাজী মো: সিরাজ উদ্দিন চিশতি (রহ.)-এর জীবন ও দর্শনের ওপর বিশেষ মানপত্র পাঠ করেন, বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ এ কে আজাদ। তার কণ্ঠে মরহুম পীরের আধ্যাত্মিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
পুরো অনুষ্ঠানটির প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন, মাওলানা হামিদুর রহমান সিরাজী। ওরশের সমাপনী অধিবেশনে মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, জুরাইন দরবার শরীফের মোতাওয়াল্লী শাহজাদা শহীদুর রহমান সেলিম।
দরবার শরীফ সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও ওরশ মোবারক উপলক্ষে দিনব্যাপী জিকির-আসকার, মিলাদ মাহফিল এবং তবারক বিতরণের আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে আসা হাজারো মুরিদান ও ভক্তরা এই আধ্যাত্মিক মাহফিলে অংশ নিয়ে পরম শান্তি লাভ করেন। সংবাদ প্রকাশঃ ১৩-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=