সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান ===============
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হলো “লিটফিয়েস্তা-২০২৬” । সোমবার আইএসইউ অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজনে নাটক, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।
আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আবদুল আউয়াল খান ও রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক চ্যাম্পিয়ন্স ও রানার্সআপ ট্রফি উন্মোচন করেন। অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইএসইউ’র ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এ.এস.এম. সাদউল কাদের এবং বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা বনি চৌধুরী।
বক্তারা বলেন,পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে সাহিত্য ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সৃজনশীল চিন্তার বিকাশে সহায়ক।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি সাহিত্যের বিভিন্ন নাটক ও সাহিত্যকর্ম মঞ্চস্থ করে দর্শকদের প্রশংসা কুড়ায়। এছাড়া নাটক, কবিতা আবৃত্তি ও চরিত্রচিত্রণের মাধ্যমে তারা সৃজনশীলতা, ভাষাগত দক্ষতা ও সাহিত্যবোধের পরিচয় তুলে ধরে, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
দিনব্যাপী প্রানবন্ত এ আয়োজন শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আবৃত্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন: মোছা. ফাতেমাতুজ-জোহরা তিথি, রানার-আপ: উম্মে আয়েশা ফাল্গুনী এবং সিলভেনা স্বর্ণালী। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন: রাহি রহমান, রানার-আপ: আফরিন ইসলাম। নাট্যাভিনয় চ্যাম্পিয়ন্স: টিম স্নিগ্ধ্যা ও নীলিমা, রানার্সআপ: টিম নাফিসা, রিয়া ও বুশরা।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন,শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com