নওগাঁয় বোরো সংগ্রহ শুরু

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ==========
নওগাঁয় সরকারি খাদ্যগুদামে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার কেন্দ্রীয় খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ মো. জাহিদুল ইসলাম ধলু।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার এবং নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মিল মালিক, কৃষক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, চলতি মৌসুমে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলার বিভিন্ন খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ করা হবে। নির্ধারিত মান ও আর্দ্রতা বজায় রেখে কৃষক ও মিলারদের কাছ থেকে খাদ্যশস্য গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ১২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=