দেবীদ্বার: “প্রবাসবন্ধু ফোরাম”র ত্রৈমাসিক সভা: নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ====================
ব্র্যাক মাইগ্রেশন (ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেশন) (প্রত্যাশা-২) এর মানবিক সংগঠন “প্রবাসবন্ধু ফোরাম”র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশ ফেরত কর্মীদের পুনরেকত্রিকরণের মাধ্যমে পুনর্বাসন, কর্মসংস্থান, চিকিৎসাসহ নানাভাবে ঘুরে দাঁড়ানোর মানবিক সহায়তাদানের ওই সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বেলা ১২ টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার পৌরএলাকায় বারেরা ব্র্যাক ইমেগ্রেশন প্রত্যাশা-২ এর কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় “প্রবাস বন্ধু ফোরাম” উপজেলা সভাপতি মো. সাদেক খান মেম্বারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক ইমিগ্রেশনের সেক্টর স্পেশালিস্ট সাইকো সোশাল কাউন্সিলর আজরা মাসুমা। এছাড়াও আলোচনায় অংশ নেন বারেরা ব্র্যাক ইমেগ্রেশন প্রত্যাশা-২ এর কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার আয়শা সিদ্দিকা, দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ইউপি সদস্য, মুন্না মেম্বার, মো. আব্দুল গফুর মেম্বার, মো. জামাল মেম্বার, মো. আমিনুল ইসলাম মেম্বার, মো. বাবুল মেম্বার, মো. আব্দুল মতিন, ইউপি সদস্য হাসিনা আক্তার, সাহানা বেগম, বিউটি আক্তার, মাদ্রাসা শিক্ষক শেখ মো. আব্দুল কাদের প্রমুখ।
সভায় অবৈধ পথে বিদেশ যাওয়ার নানান কুফল, বিদেশে প্রতারিত হওয়া ক্ষতিগ্রস্থদের নানান সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোকপাতসহ প্রবাস বন্ধু ফোরামের কার্যক্রমের গতি বৃদ্ধি লক্ষ্যে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ব্র্যাক মাইগ্রেশন’র প্রত্যাশা-২’র প্রবাস বন্ধু ফোরামের সভার ছবি।==== সংবাদ প্রকাশঃ ১২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=