কুমিল্লাঃ দেবীদ্বারে ৬ দফা দাবী আদায়ে ‘ফারিয়া’র মানব বন্ধন

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ =============
“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টিভ এসোসিয়েশন (ফারিয়া) দেবীদ্বার শাখার উদ্যোগে ৬ দফা দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট “টাওয়ার হাসপাতাল”র সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ফারিয়া কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবীদ্বার শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম বাবু’র সভাপতিত্বে এবং ফারিয়ার সাধারণ সম্পাদক মো. আবুবক্কর সিদ্দিক’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,- ফারিয়ার সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ জালাল জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সামাদ, এসিআই কোম্পানির প্রতিনিধি মো. গোলাম রাব্বানী, হাসান ইমাম, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শুক্কু প্রমূখ।

এছাড়াও এসময় দেবীদ্বার উপজেলার বিভিন্ন কোম্পানির প্রায় ২ শতাধিক ফারিয়ার সদস‍্য ও বিভিন্ন ফার্মাসিটিক্যালস প্রতিনিধি মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফার্মাসিটিক্যালস প্রতিনিধিরা বিভিন্ন বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে কাজ করে আসছেন। তাদের ন্যায্য অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে ৬ দফা দাবি বাস্তবায়ন করা জরুরি।

বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরে বলেন, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নির্ধারিত ৮ ঘন্টা কর্ম দিবস নিশ্চিত করতে হবে অথবা ছুটির দিনে/ ওভারটাইম কাজ করালে ওভারটাইম দিতে হবে, চাকরির বয়সের সাথে সাথে গ্র্যাচুয়িটির শতকরা হার (%) বাড়াতে হবে, টি.এ/ডি.এ বিল প্রতিবছর বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি করতে হবে, বেসিক স্যালারি মোট স্যালারির ন্যূনতম ৬০% করতে হবে, চাকরির বয়স পাঁচ বছর হলে প্রত্যেক ইমপ্লয়ের জন্য, (স্যালারি থেকে টাকা না কেটে) মটর সাইকেল/ কার/যানবাহন গাড়ি ফ্রি করে দিতে হবে, যেকোন এমপ্লয়িকে কোন কারণে চাকরি চ্যুত করলে শুধু ক্ষতিপূরণ বাবদ কোম্পানী দশ লক্ষ টাকা দিতে বাধ্য থাকিবে এ দাবিও জানান তারা।

বক্তারা বলেন, ফার্মাসিটিক্যালস প্রতিনিধিদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন চলমান থাকবে এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।
ছবির ক‍্যাপশনঃ
৬ দফা দাবী আদায়ে ‘ফারিয়া’র মানব বন্ধন ও প্রতিবাদ সভার ছবি। সংবাদ প্রকাশঃ ১১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন