সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ============
নওগাঁর রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৯মে)বিকেলে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ এসএম রেজাউল ইসলাম রেজু। অন্যদের মধ্যে ওসি জাকারিয়া মন্ডল,থানা বিএনপির সভাপতি হাজী এছাহক আলী,সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস,সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু,সাধারণ সম্পাদক মোসারব হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন ও রাণীনগর ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আকবর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১২৫জন প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম অংশ নেয়। এর মধ্যে নির্বাচিত একজন শ্রেষ্ঠ ইমামকে পুরস্কৃত করা হয়। সংবাদ প্রকাশঃ ১১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com