সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধিঃ সোমবার ১১ মে।।
কুমিল্লা মুরাদনগর উপজেলার ধামগর ইউনিয়নের নহল গ্রামের নজরুল ইসলাম খোকন এর জমির ভুট্টা জোরপূর্বক কেটে নিয়ে কলা গাছ লাগিয়ে জমি দখল করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী আঃরাজ্জাক গংদের বিরুদ্ধে।
এ বিষয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কৃষক নজরুল ইসলাম খোকন।
এলাকা সূত্রে জানা যায় যে, গত ২০২৩ সালে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে অভিযুক্ত আঃরাজ্জাক গংদের নিকট হতে ৫ শতাংশ জমির ক্রয়ের বায়না পত্র করেন নজরুল ইসলাম খোকন, ৫শতাংশ জমির মূল্য ৩লাখ ৫০ হাজার টাকা দাম নির্ধান করে ৩ লক্ষ টাকা নগদ প্রদান করে বাকী ৫০ হাজার টাকা রেজিষ্ট্রেশন করার সময়ে দিবে এবং তিন মাসের মধ্যে জমি রেজিষ্ট্রেশন করার কথা বলে অঙ্গীকার নামায় সাক্ষর করেন অভিাযুক্ত আঃ রাজ্জাক গং।
বিগত ৩ বছর অতিবাহিত হওয়ার পর ও জমি রেজিষ্ট্রেশন বা টাকা ফেরত কোনটাই না পেয়ে গত ৩ মে তারিখে কুমিল্লার আদালতে আঃ রাজ্জাক গংদেরকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নজরুল ইসলাম খোকন।
বিবাদীদের বিরুদ্ধে আদালতে মামলা করার বিষয়ে জানতে পেরে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে আবারো ভুক্তভোগীদের হামলা করার জন্য দা, ছুরি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদী ও তার পরিবারের লোকজনের উপর হামলা করে, হামলার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়,
থানায় অভিযোগ ও আদালতে মামলা করার পর ও বিবাদী আঃ রাজ্জাক ও তার বাহিনী বাদীর ও তার পরিবারের উপর হামলা, হুমকির ভয়ে গত ১০ মে কুমিল্লার আদালতে আরো একটি মামলা দায়ের করেন।
অভিযোগকারী নজরুল ইসলাম খোকন এর অভিযোগ সত্যি বলে মনে হচ্ছে, অভিযোগের বিষয়ে আইনি পক্রিয়া চলছে।
এ বিষয়ে মুরাদনগর থানার এস আই রুহুল আমিন বলেন জোড় পূর্বক জায়গা দখলের বিষয়ে বিবাদীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে সরেজমিনে গিয়েছি। সংবাদ প্রকাশঃ ১১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com