সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ===========
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদক সেবনের দায়ে হানিফুল ইসলাম সিহাব (২২) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতে সীমান্তবর্তী এলাকায় থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত হানিফুল ইসলাম সিহাব উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের মাসুদ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় সিহাবকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদক নির্মূলে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক যুবককে মাদক সেবনের অপরাধে ৩ মাসের সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিকে আজ (রোববার) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হচ্ছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের নির্দেশনায় নিয়মিত তদারকি চালানো হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সংবাদ প্রকাশঃ ১১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com