সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ============
দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাওর ও উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে, অকাল বন্যা ও বৈশাখী ঝড়-বৃষ্টির কারণে পাকা ও আধাপাকা বোরো ধান জমিতে শুয়ে পড়েছে, যা কৃষকদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে। প্রতিদিন সকাল অথবা বিকালে বৃষ্টি ঝরছে।
ওইসব অঞ্চলে প্রতি বিঘায় অর্ধেক ধান দিয়েও শ্রমিক মিলছে না। বোরো ধান যেন কৃষকের গলার কাঁটা। না পারছে গিলতে না পারছে বের করতে। এই বোরো ধান নিয়ে তারা এখন চোখে অন্ধকার দেখছেন। উৎপাদন খরচ তোলা তো দূরের কথা পুঁজি নিয়ে তারা এখন হতাশায়। তাদের মাথায় ঋণের বোঝা আরো ভারী হয়ে উঠেছে। হতাশা গুস্ত চাষীরা বলছেন,রোপণ থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত শ্রমিক, সার, কীটনাশক ও জ্বালানির দাম বাড়ায় তাদের উৎপাদন খরচ বেড়েছে।
এ অবস্থায় কেবল ধানের দাম ভালো পেলেই লাভবান হতে পারবেন কিন্তু সেই আশা বোরা চাষীদের গুড়েবালি।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রায় ৫০.৪৭ লাখ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। সংবাদ প্রকাশঃ ১১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com