গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংস হত্যাকাণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের তীব্র নিন্দা ও শোক প্রকাশ

সিটিভি নিউজ।। ৮ মে শনিবার রাতে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের স্ত্রী-সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে দুর্বৃত্তদের নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তাসলিম যৌথভাবে গভীর শোক, ক্ষোভ ও তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।
নেতৃদ্বয় বলেন, “বর্তমান সভ্য সমাজে এমন বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একটি পরিবারের ওপর হামলা নয়, বরং মানবতা, সভ্যতা ও রাষ্ট্রীয় নিরাপত্তাব্যবস্থার ওপর সরাসরি আঘাত। একই পরিবারের পাঁচজন নিরীহ মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা জাতিকে স্তম্ভিত ও শোকাহত করেছে।”
তারা আরও বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আজ ভয়াবহ রূপ নিয়েছে। মানুষের ঘরেও নিরাপত্তা নেই—এটি রাষ্ট্রের জন্য চরম লজ্জার বিষয়। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু একের পর এক এমন মর্মান্তিক ঘটনা প্রমাণ করে জননিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে।”
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
তারা নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর নিকট তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন। সংবাদ প্রকাশঃ ১০-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন