কুমিল্লাঃ দেবীদ্বারে মাদক সেবককের জেল জরিমানা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=============
দেবীদ্বার ইয়াবা সেবনকালে এক মাদকসেবীকে ভ্রাম‍্যমাণ আদালত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরন করেছে।

স্থানীয়রা জানান, রোববার সকাল ১১টায় উপজেলার সুবিল ইউনিয়নের হাদীপুর গ্রামের সাবেক ইউপি সদস‍্য আব্দুল আউয়াল মেম্বারের বিড়িতে গোলাম রাব্বী(২০) নামে এক যুবককে ইয়াবা সেবনকালে
ইয়াবা ও ইয়াবা সেবনের যন্ত্রাংশসহ গ্রামবাসী আটক করে পুলিশে সোপার্দ করেছে। পুলিশ ওই মাদকসেবীকে ভ্রাম‍্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন স্বাক্ষপ্রমানের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ শত টাকা জরিমানাসহ ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

আটক মাদকসেবী গোলাম রাব্বী মুরাদনগর উপজেলার মেটাংঘর গ্রামের মৃত কনুমিয়ার ছেলে। রাব্বী কিশোর বয়সেই বাবা-মা’কে হারিয়ে দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের হাদীপুর গ্রামে নানা বাচ্চুমিয়ার বাড়িতে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।

গোলাম রাব্বী জানান, অল্প বয়সে মা-বাবাকে হারিয়েছে, নানার বাড়িতে থেকে দেবীদ্বার নিউমার্কেট সামাদ ম‍্যানশনের “অনিকা কসমেটিকস” এ ১০ হাজার টাকা বেতনে চাকরি করেন। নানী আর সেই সংসারে থাকেন, তাই মানষিক প্রশান্তির জন‍্য ইয়াবা সেবন করি তবে ইয়াবা বিক্রি করিনা।

হাদীপুর গ্রামের সাবেক ইউপি সদস‍্য মো. আব্দুল আউয়াল মেম্বার ও বর্তমান ইউপি মেম্বার আলী হোসেন জানান, গোলাম রাব্বী ভিনগ্রামের মানুষ, এলাকার যুব-তরুণদের নষ্ট করছে, আমরা দির্ঘদিন তাকে মাদকমুক্ত করতে ব‍্যর্থ হয়েছি। অবশেষে গ্রামবাসী মিলে তাকে আটক পুলিশে সোপার্দ করি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন বলেন, মাদক নির্মূলে আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। মাদকের এতোটাই প্রভাব যে এটা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, রাজনৈতিক শক্তির সহযোগীতাও প্রয়োজন।
ছবির কযাপশনঃ দেবীদ্বার ভ্রাম‍্যমান আদালতে সাজাপ্রাপ্ত মাদক সেবক গোলাম রাব্বী(২৯)’ এসিল‍্যান্ড থেকে সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১০-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন