সেফ ফুড অ্যাওয়ার্ড পেলেন সাপাহারের কৃষি উদ্যোক্তা সোহেল রানা

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : ===============
নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের জন্য ‘সেফ ফুড অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন নওগাঁর সাপাহার উপজেলার কৃষি উদ্যোক্তা সোহেল রানা। শনিবার(৯মে) ঢাকায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত ৮ম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সোহেল রানার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

সাপাহারের এই সফল কৃষি উদ্যোক্তা সোহেল রানা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে স্নাকোত্তর সম্পন্ন করেন। লেখাপড়া শেষ করে তিনি সাংবাদিকতা পেশায় কর্মজীবন শুরু করেন। ২০১৫ সালে সাংবাদিকতা ছেড়ে তিনি কৃষিতে মনোনিবেশ করেন। তিনি নওগাঁর সাপাহার উপজেলার গোডাউনপাড়া এলাকায় বরেন্দ্র অ্যাগ্রো পার্ক এলাকায় বরেন্দ্র অ্যাগ্রো পার্ক নামের বিশাল মিশ্র ফলের বাগান গড়ে তোলেন।

তিনি মূলত পতিত জমিকে আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিকল্পনা ব্যবহার করে লাভজনক কৃষি খামারে রূপান্তর করেছেন। যেখানে আম, ড্রাগন, মাল্টা, মালবেরিসহ বিভিন্ন ফলের চাষ করেন। বর্তমানে তিনি স্মার্ট ড্রায়ার প্রযুক্তি ব্যবহার করে ফসল অপচয় রোধে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি তাঁর বাগানে নিরাপদ আম উৎপাদন করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে সুনাম অর্জন করেছেন। নিরাপদ কৃষি পণ্য উৎপাদনে দৃষ্টান্ত স্থাপন করার জন্য কৃষি উদ্যোক্তা সোহেল রানাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) সংগঠনের উদ্যোগে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য প্রতিবছর একজনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ‘টেকসই ভবিষ্যতের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলনে দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকবৃন্দ অংশ নেন।

ঢাকার রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের (বিএসএসএফ) সভাপতি প্রফেসর ড. মো খালেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সরোয়ার জাহানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মসিউর রহমান।

উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সাবেক সদস্য পরিচালক (মৎস্য) ড. মো. মনিরুল ইসলাম। সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুস সালাম। এছাড়াও ওয়ার্ল্ড ফিশ, হেইফার ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, সিএবি ইন্টারন্যাশনালের (সিএবিআই) কান্ট্রি প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষের নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণে বর্তমান বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের কৃষি ও খাদ্য ব্যবস্থার যে সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, তা পুনরুদ্ধারে গবেষণাকে আরও জোরদার করতে হবে এবং সেই গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সোহেল রানার মত উচ্চশিক্ষিত কৃষি উদ্যোক্তাকে সম্মাননা প্রদানের মধ্যমে নিরাপদ কৃষি নিয়ে কাজ করা অনেক তরণ অনুপ্রাণিত হবেন।

তিনি আরও বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার, গবেষক, কৃষিবিদ এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে ‘সোসাইটি ফর সেফ ফুড’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে তিনি সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সংবাদ প্রকাশঃ ১০-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন