ব্লাস্ট কুমিল্লা ইউনিটের পরিচালনা কমিটি গঠন

সিটিভি নিউজ।। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুমিল্লা ইউনিটের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে । ব্লাস্ট কুমিল্লা ইউনিট ম্যানেজমেন্ট কমিটির সভায় পরিচালনা কমিটির সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক ব্লাস্ট কুমিল্লা ইউনিট পরিচালনা কমিটিতে সম্মানিত নতুন সদস্য এবং কুমিল্লা জেলা বারের সম্মানিত সভাপতি ও সেক্রেটারি কে পদাধিকার বলে সদস্য হিসাবে অন্তরভুক্ত করা হয় এবং উক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম কে সভাপতি ও অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান কে সহ-সভাপতি নির্ধারন করা হয়। এছাড়াও অত্র কমিটির সম্মানিত সদস্যদের নিয়ে ক্রয় সাব কমিটি, নিয়োগ সাব কমিটি, আভ্যন্তরীন নীরিক্ষা সাব কমিটি এবং মামলা বন্টন সাব কমিটি গঠন করা হয়। সংবাদ প্রকাশঃ ১০-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=