আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতা র্যালি অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ===============
আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) এক বর্ণাঢ্য সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
হেমাটোলজি বিভাগ, পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজি বিভাগ এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে আজ সকাল ৭:৩০টায় বিএমইউ-এর বটতলা থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডা. এফ. এম. সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো স্ক্রিনিং এবং নিরাপদ রক্ত সঞ্চালনের বিকল্প নেই। তিনি রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমইউ-এর প্রো-উপাচার্য প্রফেসর ডা. মোঃ আবুল কালাম আজাদ, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোঃ আদনান হাসান মাসুদ, পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মোঃ আনোয়ারুল করিম এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মোসা. আয়েশা খাতুন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য বংশগত রক্তরোগ। যথাযথ সচেতনতা, বিয়ের পূর্বে স্ক্রিনিং এবং সময়মতো রোগ নির্ণয়ের মাধ্যমে এ রোগের বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তাঁরা থ্যালাসেমিয়া রোগীদের জন্য মানসম্মত চিকিৎসা ও নিরাপদ রক্ত নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
র্যালিতে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, চিকিৎসক, ট্রেইনি, শিক্ষার্থী, রোগী ও তাঁদের অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম থ্যালাসেমিয়া প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ প্রকাশঃ ০৯-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=