বুড়িচংয়ে জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও অধ্যাপক ইউনুস ফাউন্ডেশনের তিন শতাধিক চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা, ৫০ জনের ছানি অপারেশন

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান==================
মানবিক উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশন-এর যৌথ আয়োজনে শুক্রবার (৮ মে) এ সেবামূলক কর্মসূচিতে তিন শতাধিক রোগী চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন। একই সঙ্গে ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৫০ জনেরও বেশি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
বুড়িচং উপজেলা সদরের এরশাদ ডিগ্রি কলেজ গেইটসংলগ্ন অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের ভিড় লক্ষ্য করা যায়। সেখানে রোগীদের চোখ পরীক্ষা, ছানি রোগী শনাক্তকরণ, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (গ্রাহকসেবা) বদরুল হাসান লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সভাপতি ও অধ্যাপক ইউনুস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট আ.হ.ম. তাইফুর আলম (সাবেক পিপি)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও এরশাদ ডিগ্রি কলেজের অধ্যাপক কামরুল হাসান নাসিম।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, মো. কামাল হোসেন, মো. এনামুল হক সবুজ, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খানসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার মো. শাহজাহান। বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. হারুন অর রশিদ ও ডা. মো. ফরহাদ হোসেন।
জনকল্যাণমূলক এ আয়োজনের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত চক্ষু রোগীরা যেমন প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছেন, তেমনি ছানি অপারেশনের সুযোগ পেয়ে নতুনভাবে আলোর মুখ দেখার স্বপ্নও দেখছেন—এমন মন্তব্য করেছেন স্থানীয়রা। সংবাদ প্রকাশঃ ০৯-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন