বিশ্বকবি,রবীন্দ্রনাথ ঠাকুরের১৬৫ তম জন্মবার্ষিকী পঁচিশে বৈশাখ

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন কুমিল্লা ঃ সংবাদদাতা জানান ==============ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে গণ্য করা হয়। তাঁকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।
আজ এই বহুবিদ্যাবিশারদের ১৬৫তম জন্মবার্ষিকী তথা রবীন্দ্র জয়ন্তী তিনি ১৮৬১ খ্রিস্টাব্দে ৭ই মে ১২৬৮ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাক্ষর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূব পুরুষেরা নিবাস ছিল বর্তমান বাংলাদেশের খুলনা জেলায়। পাকিস্তানের শিক্ষায় তার কোন আগ্রহ ছিল না গৃহ শিক্ষকের সহায়তায় ও পারিবারিক আবহে নিজেই পড়াশোনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেই বাংলা ছোট গল্পের উদ্ভব বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। ১২৩৪ বঙ্গাব্দে মাত্র ১৬ বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। ১৯০৩ সালে প্রকাশিত চোখের বালি বাংলা উপন্যাস সাহিত্য এক নতুন যুগের সূচনা করেন। তার অন্যান্য উপন্যাসের মধ্যে গোরা ঘরে বাইরে চতুরঙ্গ ,যোগাযোগ ও শেষের কবিতার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তার রচিত নাটক গুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেও বিসর্জন চিত্রাঙ্গদা। রাজা ,ডাকঘর রক্তকরবী ইত্যাদি। ১৯১৩ সালে নোবেল পুরস্কারের ভূষিত হন। ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ আগস্ট ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন অবসান ঘটে। তিনি বাংলা সাহিত্যের রাজ মুকুট। সংবাদ প্রকাশঃ ০৯-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন