ডিবি পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ৫২০ কেজি জিরা লুট: লুটকরা মালামালসহ ৩ ডাকাত আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার/ সংবাদদাতা জানান ==============
কুমিল্লার দেবীদ্বারে ডিবি পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ৫২০ কেজি জিরা লুট করে নিয়েছে ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত চক্র।

পুলিশ শনিবার (৯ মে) ভোর রাত থেকে বেলা ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ডাকাত দলের ৩ সদস‍্য আটকসহ জিজ্ঞাসাবাদে তাদের তথ‍্যমতে লুটকরা জিরার ১৪ বস্তা (৫২০ কেজি) সম্পূর্ণ মালামাল উদ্ধার করেন।

আটক ডাকাতরা হলেন, দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের ফুল মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (২৮) ও মো. রুহুল আমীনের ছেলে মো. মাসুক ওরুফে মনা (২৬) এবং একই উপজেলার খলিলপুর গ্রামের মৃত: আবুল হাসেমের ছেলে মো. জুয়েল(৩০)।

ঘটনাটি ঘটে শুক্রবার (৮ মে) ভোর সাড় ৪টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার পানুয়ারপুল বাসস্ট্যান্ড এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোর অনুমান সাড়ে ৪ টায় সিলেট থেকে “লাল সবুজ” পরিবহনের একটি যাত্রিবাহী বাস নোয়াখালী যাওয়ার পথে দেবীদ্বারের পানুয়ারপুল বাসস্ট্যান্ডে আসার পর ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ দল বাসটি গতিরোধ করে। এ সময় সাদা পোশাকধারী দলটি ডিবি পুলিশের পরিচয়ে পুলিশের আইডি কার্ড দেখিয়ে বলেন, আমাদের কাছে তথ‍্য আছে বাসে মাদক আছে, তাই তল্লাশী করতে হবে। এক পর্যায়ে ৩০ কেজি ওজনের ১৪ টি জিরার বস্তা তারা জব্দ করে নেয়। এ নিয়ে বাঁধা দিলে গাড়ির ষ্টাপসহ যাত্রিদের কয়েকজনকে মারধর করে জিরার বস্তাগুলো নিয়ে পালিয়ে যায়।

পরে জিরার বস্তার মালিক নোয়াখালীর সুধারাম উপজেলার মুছাপুর গ্রামের মোসাদ্দেক হোসেনের ছেলে ব‍্যবসায়ী মো. মাহামুদুল হাসান মৌখিক ও লিখিত অভিযোগ করেন।

পুলিশ অভিযোগ পেয়ে অভিযানে নামেন। অভিযানে ৩ ডাকাতকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে এবং তাদের তথ‍্যমতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং বাজারে অভিযান চালিয়ে প্রদীপ পাল ও অপু সাহাসহ কয়েকজনের দোকান থেকে ১৪ বস্তা জিরা উদ্ধার করেন।

এ ব‍্যপারে জিরার মালিক ব‍্যবসায়ি মো. মাহমুদুল হাসান বলেন, আমার প্রায় ২ লক্ষাধিক টাকার জিরার চালান লুট করে নেয়ার অভিযোগে আটক ৩ ডাকাতসহ অজ্ঞাতনামা ১২/১৩ জনকে অভিযুক্ত করে আজ বৃহস্পতিবার (০৯/০৫/২০২৬ইং) দেবীদ্বার থানায় মামলা করেছি। (মামলা নং-১১)।

সিলেট আম্বর খানার ‘চৌকিদেখি’ এলাকার “সিলেট বাজার”র মালিক মো. জাকির হোসেন বলেন, আমরা মালামাল পরিবহনে তুলে দেই, গন্তব‍্যে পৌঁছার পর মালিক মালামাল রিসিভ করেন। লুট হওয়া ৩০ কেজি করে ১৪ বস্তায় ৫২০ কেজি জিরা ছিল। যার বাজার মূল‍্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা।মাল উদ্ধারে স্বস্তি পেলাম।

এব‍্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ঈমাম হোসেন বলেন, এ চক্রটি দির্ঘদিন যাবৎ ডাকাতি, ছিনতাই, মাদক চোরাচালানী করে আসছিল। আমরা তাৎক্ষনিক অভিযানে ৩ ডাকাতসহ সম্পূর্ণ লুট হওয়া মালামাল (জিরার ২৪ বস্তা) উদ্ধার করেছি।

দেবীদ্বার সার্কেল’র সিনিয়র এএসপি মো. শাহীন বলেন, আমরা অভিযোগ পাওয়ার পরই দ্রুততার সাথে অভিযানে নামি। ৩ অভিযুক্তসহ সম্পূর্ণ জিরার চালান উদ্ধার করলেও পলাতক অন‍্যান‍্য আসামিদের গ্রেফতার অব্যাহত আছে।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে ডিবি পুলিশ পরিচয়ে লুটকরা জিরার বস্তাসহ আটক ৩ ডাকাতের ছবি থানা থেকে তোলা। সংবাদ প্রকাশঃ ০৯-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন