হ্যান্ডকাফসহ ৫ আসামি ছিনতাই ফতুল্লা থানার দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক. নারায়ণগঞ্জ ==================
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আটককৃত ৫ অপরাধীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানার দুই এসআই ও ৪ কনসটেবলকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর নির্দেশে বৃহস্পতিবার (৭ মে) দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
বিষয়টি শুক্রবার (৮ মে) দুপুরে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশ) তারেক আল মেহেদী। প্রত্যাহার করে নেওয়া ২ পুলিশ কর্মকর্তা হলেন, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার ও সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) আশিক। তবে কনসটেবলদের নাম জানা যায়নি।
জানা যায়,গত বুধবার দুপুরে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার হাশেমবাগে সাবেক পুলিশ কনসটেবল মোঃ সোলায়মানের বাড়িতে সন্ত্রাসীরা লুটপাট করার সময় খবর পেয়ে ফতুল্লা মডেল থানার একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে প্রত্যাহারকৃত ২ পুলিশ কর্মকর্তাসহ ৪ কনসটেবল ছিলেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লুটপাটরত অবস্থায় ৫ সন্ত্রাসীকে আটক করে হাতকড়া পড়ায় এবং লুট করে নিয়ে যাওয়ার সময় বেশ কিছু আসবাবপত্র উদ্ধার করে।
সংবাদ পেয়ে আটককৃতদের সহোযোগিরা অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ আটককৃত ৫ জনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে পুলিশ পশ্চিম মাসদাইর হাশেমবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। এলাকার গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন পরিত্যক্ত একটি টিনশেড ঘর থেকে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী রনিকে গ্রেফতার করে। ঐ ঘর থেকে ১৫টি স্টীলের তৈরী তলোয়ার, ৪টি কাঠেরবাট যুক্ত তলোয়ার, একটি চাকু, একটি কুড়াল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রনি ফতুল্লার কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সংবাদ প্রকাশঃ ০৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন