সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =====================
কক্সবাজারের বহুল আলোচিত মুবিনুল হক হত্যা মামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও এজাহারভুক্ত পলাতক আসামি জাহাঙ্গীর (২৩)-কে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৫ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গত ৭ মে ২০২৬ মধ্যরাতে চট্টগ্রামের পটিয়া থানার হুলাইন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার সদর মডেল থানায় দায়ের হওয়া হত্যা মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি।
জানা গেছে, গত ১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পরানিয়া পাড়া এলাকায় মুবিনুল হককে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে নিহতের মা বাদী হয়ে ১৮ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। ঘটনার রহস্য উদঘাটন ও পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।
র্যাব জানায়, দীর্ঘ অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জাহাঙ্গীরের অবস্থান শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ০৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com