ব্রাহ্মণপাড়ায় এক অনলাইন জুয়ারি গ্রেপ্তার

সিটিভি নিউজ।।মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান =———====
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইনে জুয়া খেলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এর এসআই (নিরস্ত্র) মো. ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে উপজেলার ২ নম্বর শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া এলাকার জার মোহাম্মদের বাড়ির সামনে রাস্তার পাশ থেকে মো. সাগর (২০) নামের এক যুবককে অনলাইনে জুয়া খেলার সময় আটক করা হয়।
পুলিশ বলছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ০৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=