বুড়িচংয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ ইকবাল হোসেন সংবাদদাতা জানান ================
শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিষ্টাব্দে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির সহযোগিতায় কুমিল্লার বুড়িচংয়ে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজী জসীম উদ্দীন জসিম এমপি (সংসদ সদস্য, কুমিল্লা-৫), বিশেষ অতিথি বদরুল হাসান লিটন, যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পরিচালক গ্রাহক সেবা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।
সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আ.হ.ম তাইফুর আলম, সাবেক পিপি ও সভাপতি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি এবং চেয়ারম্যান, অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মোশাররফ হোসেন খান চৌধুরী, অধ্যাপক কামরুল হাসান নাসিম (সেক্রেটারি জেনারেল, অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি), আব্দুর রহিম (সভাপতি, বুড়িচং উপজেলা শাখা), মোঃ কামাল হোসেন (সাধারণ সম্পাদক, বুড়িচং উপজেলা শাখা), জনাব মোঃ হালিম খান (যুগ্ম সাধারণ সম্পাদক, বুড়িচং উপজেলা শাখা), মোঃ আবুল কাউসার (প্রচার সম্পাদক), মোঃ সানোয়ার জাহান (সাধারণ সম্পাদক, পীরযাত্রাপুর ইউনিয়ন শাখা), অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, অধ্যাপক এনামুল হক, অধ্যাপক খোরশেদ আলম, সহকারী অধ্যাপক সুমন মিত্র, সহকারী অধ্যাপক আফরেজা শাহীন এবং সমাজসেবক এনামুল হক সবুজ প্রমুখ।
চিকিৎসা কার্যক্রমে প্রায় তিন শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধ ও ড্রপসহ চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১১২ জনকে বিভিন্ন পাওয়ারের চশমা দেওয়া হয়। পাশাপাশি ৩৫ জন রোগীকে নিজস্ব পরিবহনে বিশ্বরোড চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন করা হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, প্রত্যেক রোগীর চিকিৎসা খরচ, ঔষধ, অপারেশন, চশমা, থাকা-খাওয়া ও পরিবহন সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
এই মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ ব্যাপকভাবে উপকৃত হয়েছে এবং অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সংবাদ প্রকাশঃ ০৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=